শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:২৭ পিএম, ২০২৪-০৩-২৩
রাশিয়ার রাজধানী মস্কোয় আয়োজিত এক কনসার্টে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯৩ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা প্রধান। খবর বিবিসি, এএফপি। মস্কোর উপকণ্ঠে অবস্থিত ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। এদিকে হোয়াইট হাউজ বলছে, তারা সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানতে কাজ করছে। তবে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইউক্রেন। হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে, মার্চের শুরুতেই মস্কোতে ‘বড় সমাবেশ’ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, চলতি মাসের শুরুর দিকে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল। কনসার্টসহ বড় ধরনের সমাবেশ লক্ষ্য করে হামলার সম্ভাবনা ছিল এবং এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে ওয়াশিংটনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে। এর আগে ২০১৭ সালে সেন্ট পিটার্সবার্গ মেট্রোতে একটি বোমা হামলার ঘটনায় ১৫ জন নিহত হয়। বলা হচ্ছে, গত প্রায় ২০ বছরের মধ্যে এটাই রাশিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এদিকে এই হামলার ঘটনায় ভারত এবং চীন রাশিয়ার প্রতি সমবেদনা প্রকাশ করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে, সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য রুশ সরকারের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে।
আইএসের দায়স্বীকার
ক্রোকাস সিটি হলে হামলার কয়েক ঘণ্টার পর তার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গোষ্ঠীটির মুখপাত্র আমাক এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ‘মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে।’বিবৃতি এ প্রসঙ্গে আর কিছু বলা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, গোয়েন্দা সূত্রে এই হামলার তথ্য তারা আগেই পেয়েছিলেন এবং রাশিয়ার সরকারকে সতর্কও করেছিলেন। রয়টার্সকে এক কর্মকর্তা বলেন, ‘আমরা সম্ভাব্য হামলার আভাস পেয়েছিলাম। যথাযথভাবে রাশিয়ার সরকারকে সতর্কও করেছিলাম।’ রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির কর্মকর্তারাও স্বীকার করেছেন যে দু’সপ্তাহ আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এই সতর্কবার্তা দিয়েছিল। তবে এই বার্তা আসার কয়েক ঘণ্টা আগে মস্কোর একটি সিনাগগে আইএসের একটি সম্ভাব্য হামলা রুখে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। শুক্রবারের হামলার প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত কোনো দাপ্তরিক বিবৃতি দেয়নি রাশিয়ার সরকার। তবে দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করা হবে এবং নির্মমভাবে ধ্বংস করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited