বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

এশিয়া কাপ এখন বাংলাদেশের জন্য ‘অন্যরকম আবেগের জায়গা’

স্পোর্টস ডেস্ক :    |    ০৯:৩৪ পিএম, ২০২৪-০৭-১৫

এশিয়া কাপ এখন বাংলাদেশের জন্য ‘অন্যরকম আবেগের জায়গা’

 

নিগার সুলতানা জ্যোতি এলেন হেড কোচ হাসান তিলকারাত্নেকে নিয়ে। দুজনের সঙ্গী হলেন হাবিবুল বাশার সুমনও।
এশিয়া কাপে যাত্রার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনজন। এখন তাদের নিয়ে প্রত্যাশা আগের চেয়ে বেশি, জানেন তারা।  
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কথাতেও ফুটে উঠলো সেটি। ২০১৮ সালে মেয়েদের এশিয়া কাপ জয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি। এরপর থেকে একটা ভিন্ন মাত্রা পেয়েছে মেয়েদের ক্রিকেট, এমন মনে করেন জ্যোতি। তাদের স্বপ্নটাও এখন বড়।
জ্যোতি বলেন, ‘এশিয়া কাপ আমাদের মেয়েদের ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে কিন্তু বড় রেভ্যুলেশন হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ, বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়া যাবে এশিয়া কাপের মাধ্যমে। ’ 
‘শেষ দুটি সিরিজ খারাপ গিয়েছে, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। এরপর আমাদের একটা লম্বা বিরতি গেল, আমরা এ সময় ঘরোয়া ক্রিকেট খেলেছি। সেখানে যারা ভালো করেছে, তাদের আমরা দলে এনেছি। সর্বশেষ ক্যাম্পেও দেখলাম সবাই ভালো ছন্দে আছে। আমরা এখন ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি। ’ 
সবশেষ এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশের মাটিতেই। কিন্তু সেটিতে সেমিফাইনাল খেলতে পারেনি তারা। এবার তাই বাংলাদেশের শুরুর লক্ষ্য সেরা চারে থাকা। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালেশিয়ার বিপক্ষে। এই টুর্নামেন্ট সামনে রেখে জাহানারা আলম-রুমানা আহমেদের মতো সিনিয়র ক্রিকেটারদের ফেরায়ও কিছুটা স্বস্তি আছে জ্যোতির।
তিনি বলেন, ‘সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ লম্বা সময় ধরে আমরা ভালো করছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, কিন্তু দল হিসেবে ভালো করিনি। আমাদের মোমেন্টামের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো করে শুরু করতে চাই। ’
‘অভিজ্ঞতা সবসময় কাজে লাগে। তারা দুজনই সর্বশেষ দুটি এশিয়া কাপে খেলেছেন। রুমানা আপু অনেকদিন পর ফিরলেন। জাহানারা আপুও। দুজনই কিন্তু সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন। এই দুজন অভিজ্ঞ খেলোয়াড় আমার মনে হয় দলে অনেক বড় প্রভাব ফেলবে। আমরা প্রস্তুতি ম্যাচগুলোতে দেখেছি তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। এটা দলের জন্য সুবিধা হবে। ’

 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর