শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৮ পিএম, ২০২৫-১১-০১
চৌধুরী নওরাজ মাহমুদ সাদুল্লাহ, নোবিপ্রবি প্রতিনিধি:
"স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো
স্বপ্ন তাই যা তোমাকে ঘুমোতে দেয় না" — আবুল কালাম
সেই না ঘুমোতে দেওয়া হাজারো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দুর-দুরান্ত থেকে হাজারো শিক্ষার্থী ছুটে আসে বিশ্ববিদ্যালয় নামক জ্ঞান অর্জন ও স্বপ্ন বাস্তবায়নের উন্মুক্ত উঠোনে। তেমনি এক উন্মুক্ত প্রাঙ্গণ এই নোবিপ্রবি। এই উঠোন বিস্তৃত ১০১ একর জুড়ে। তার বুকে ধরে রেখেছে হাজারো স্মৃতি—বিদূরিত প্রশান্তি পার্ক বা শান্তি নিকেতন, আরও কত কি।
হাজারো স্বপ্নদর্শীদের বিস্তীর্ণ প্রাঙ্গণে ছুটোছুটিতে প্রতিদিন ক্যাম্পাসে জাগে প্রাণের সঞ্চার। ব্যস্ততায় সচল হয় প্রতিটি ভবনের প্রতিটি কক্ষ। কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে উত্তপ্ত কক্ষ কিংবা প্রচণ্ড কিরণে উত্তপ্ত লু হাওয়া, রাস্তা—ব্যাঘাত ঘটাতে পারে না কোনো স্বপ্নের। হয়তো একটু ক্লান্ত করে, কিন্তু তাতে কি! পুনরায় শিরায় রক্তের চলাচল স্বাভাবিক করে তোলে প্রশান্তি পার্কে প্রিয়জনের সাথে মুহূর্ত বা শান্তি নিকেতনের চা। হৃদয়ে প্রশান্তি আনে শান্তি নিকেতনের স্নিগ্ধ হালকা বাতাস। শত মানসিক চাপ বা শারীরিক ক্লান্তি দূর হয়ে যায় শান্তি নিকেতনের গানের আসর বা ছোট ভাই-বান্ধবদের নিয়ে একটা জম্পেশ আড্ডায়।
কিংবা হতাশায় “হতাশার মোড়”, ব্যাকলগে “ব্যাকলগ বন”, কাপলের রোড কিংবা প্রেমবঞ্চিত রোডে প্রেমহীন হাঁটাচলা।
সকাল থেকে শুরু করা ক্লাস শেষে সমস্ত ক্লান্তি নিয়ে বাস ধরতে গিয়ে গ্যারেজের টংয়ে বসে ফেলা ক্লান্তির নিশ্বাস নিমেষেই হারিয়ে যায় এক কাপ গরম চায়ের চুমুকে। নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায় অনেকে খুঁজে ফেরে অধরা স্থিরতা—জীবনের অফুরন্ত দৌড়ঝাপের ক্লান্তি। এর মাঝেও ময়নার দ্বীপে বসা, কোমল হাওয়ায় একটুকরো প্রশান্তির খোঁজে। চোখে ধরা দেয় প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব কিছু নিদর্শন—দল বেঁধে অতিথি পাখিদের বিচরণ।
কিংবা নীলদিঘির পারে ছায়াঘেরা বেঞ্চিতে স্নিগ্ধ হাওয়ার স্পর্শে দু’দণ্ড শান্তির আলাপ। কিংবা পড়ন্ত বিকেলে নীলদিঘির কোনো এক কোণে বসে চুপিসারে ছিপ ফেলে মাছের জন্য অপেক্ষা।
বিকাল নামলেই কেন্দ্রীয় মাঠে ফুটবল কিংবা ক্রিকেট বা বাস্কেটবল—বিকেলকে করে তোলে উৎসবমুখর। অতঃপর ঘর্মাক্ত শরীরে নীলদিঘিতে ঝাপ—অতুলনীয়।
সন্ধ্যার পর পকেটের কোনো এক টংয়ে বসে ঝড়ো আলাপ সময়কে টেনে নিয়ে যায় রাত পর্যন্ত—নানান বিষয়ে নানান মতে আলোচনার টেবিল হয়ে যায় উত্তপ্ত। দিনশেষে ওখানেই জমে কিছু মধুর স্মৃতি।
শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়—তাতে কোনো সন্দেহ নেই। তবে শিক্ষার মান নির্ভর করে শিক্ষার পরিবেশ এবং শিক্ষকদের গুণে। এটা সন্দেহাতীত যে, নোবিপ্রবি অনন্য গুণে গুণান্বিত শিক্ষকে ভরপুর। তাদের শিক্ষাদানের পদ্ধতি এবং বন্ধুসুলভ আচরণ পাঠদানের পরিবেশকে করে তোলে অনন্য এবং বিশ্ববিদ্যালয়ের গুণ বাড়ায় অসামান্য।
এছাড়াও শিল্পশৈলীর অনন্য নিদর্শন শহীদ মিনার কিংবা ঋতু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ক্যাম্পাসের সৌন্দর্যের পরিবর্তন মনকে করে প্রফুল্ল এবং রূপে অপরিসীম।
অতিথি পাখির অভয়ারণ্য ময়নার দ্বীপ, বিলুপ্তপ্রায় মেছোবিড়ালের অভয়ারণ্য, কিংবা প্রশান্তির ছোঁয়া দেওয়া কেন্দ্রীয় মসজিদ—স্নিগ্ধ হাওয়ায় নীলদিঘি ক্যাম্পাসকে করে শিক্ষার উপযোগী।
পরিশেষে, আমাদের বিশাল ক্যাম্পাস নেই, নেই কোনো বিরাট অবকাঠামো। কিন্তু এই টুকরো জমিনে টুকরো টুকরো ভালোবাসা, প্রশান্তি কিংবা হাজারো মানসিক যন্ত্রণার মাঝে হেসে-খেলে, আড্ডায় চলছে জীবন। এই ১০১ একর পরিচর্যা করে চলছে হাজারো কুড়ি—একদিন ফুল হয়ে ফুটবে এই আশায়...
আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : ডিজিটাল সময়ের এক বহুল উচ্চারিত প্রশ্ন—Facebook-এ কেউ কিছু লিখলেই গণমাধ্যম কেন তা ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রামে সিটি কর্পোরেশনের আয়োজনে ৩১ মার্চ থেকে শুরু হওয়া ১৯ দিনব্যাপী স্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার ফেব্রুয়ারি মানেই বই-এর মৌ মৌ ঘ্রাণ, গল্প-কবিতার সমাহারে মেলার ক্যানভাস। নয়ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সামিয়া হোসেন মুনিয়া : নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক দিয়ে প্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লেখক: মাহাবুব রহমান দুর্জয় : এক ক্লিকেই ভাঙছে সম্পর্কের নীরব বন্ধন : একটা সময় ছিল, সন্ধ্যা নামলেই ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মেহেদী হাসান : ষড়ঋতুর দেশ বাংলাদেশ— এখানে প্রতিটি ঋতু আসে নিজস্ব রূপ, রস ও গন্ধ নিয়ে। ঠিক তেমনি নো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited