বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শেষ মুহূর্তে ‘নাটকীয়ভাবে’ জাফর আলমের ভোট বর্জন

সংবাদদাতা কক্সবাজার ::    |    ০৪:৩১ পিএম, ২০২৪-০১-০৭

শেষ মুহূর্তে ‘নাটকীয়ভাবে’ জাফর আলমের ভোট বর্জন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম নির্বাচনের শেষ মুহূর্তে এসে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক ওয়ালে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভোটাররা বলছেন, তিনি এমপি থাকাকালে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। এজন্য ভোটাররা এবার মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারণে নিশ্চিত পরাজয় জেনে তিনি নির্দিষ্ট সময়ের মাত্র একঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জাফর আলম তার ভিডিও বার্তায় ওই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের বিরুদ্ধে কেন্দ্র দখল, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, মারধরসহ বিভিন্ন ধরনের অভিযোগ তোলেন।  
জাফর আলম আওয়ামী লীগের একাদশ সংসদের সদস্য (এমপি) হলেও এবার তাকে বাদ দিয়ে দলটি থেকে সালাহ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়। পরে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়া হয় সৈয়দ মুহাম্মদ ইবরাহীমকে। দলীয় মনোনয়নবঞ্চিত জাফর আলম ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন।
এদিকে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাঈদ একই অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। ওই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাইমুম সরওয়ার কমল।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর