শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:৩৮ পিএম, ২০২২-১১-০৫
তুরস্ক আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনুমোদন করবে না যতক্ষণ না দুদেশ প্রয়োজনীয় ‘পদক্ষেপ নেয়’। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জোটের প্রধান জেনস স্টলটেনবার্গকে এ কথা বলেন। আঙ্কারা ‘সন্ত্রাসী’ বলে মনে করে এমন নিষিদ্ধ কুর্দি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য নর্ডিক দেশ দু’টিকে অভিযুক্ত করেছে তুরস্ক এবং জুনে একটি চুক্তি সত্ত্বেও তাদের ন্যাটো সদস্যপদ অনুমোদন করা থেকে তুরস্ক বিরত রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, ‘প্রেসিডেন্ট এরদোগান উল্লেখ করেছেন, সুইডেন এবং ফিনল্যান্ডের গৃহীত পদক্ষেপগুলো নির্ধারণ করবে অনুমোদন প্রক্রিয়া কত দ্রুত হবে এবং কখন এটি শেষ হবে।’ এরদোগান এবং স্টলটেনবার্গ ইস্তাম্বুলে একটি ব্যক্তিগত বৈঠক করেছিলেন যা মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল না।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ফিনল্যান্ড এবং সুইডেন কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে এবং মে মাসে ন্যাটো সদস্য হওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। কিন্তু এরদোগান দেশ দুটির ন্যাটো সদস্য হওয়ার পক্ষে সমর্থন না দেওয়ার হুমকি দেন। এ ক্ষেত্রে তার দাবির ব্যাপারে সমঝোতার আহ্বান জানান। পরে এ নিয়ে জুন মাসে তুরস্ক, ফিনল্যান্ড এবং সুইডেনের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। এতে তুরস্ক বিরোধী তুর্কি সন্ত্রাসীদের প্রত্যর্পণ এবং তথ্য বিনিময়ের বিধান অন্তর্ভুক্ত ছিল।
নতুন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এরদোগানের সঙ্গে সাক্ষাতের জন্য মঙ্গলবার আঙ্কারা যাবেন এবং স্টকহোম আশা করছে তারা ন্যাটোর সদস্যপদের জন্য তুরস্কের অনুমোদন পাবে। শুক্রবার এক বিবৃতিতে ন্যাটো জোটের পক্ষ থেকে বলা হয়, স্টলটেনবার্গ সমঝোতা স্মারক বাস্তবায়িত করার জন্য উভয় দেশেরই গৃহীত বড়, দৃড় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং জোর দিয়েছেন যে, তাদের যোগদান ন্যাটোকে আরও শক্তিশালী করবে’।
বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদান ‘রাশিয়াকে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য’ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তুরস্ক এবং হাঙ্গেরি ছাড়া ন্যাটোর ৩০টি সদস্য রাষ্ট্রই সুইডেন এবং ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। জোটের নতুন সদস্যদের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন। সূত্র: এএফপি
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited