শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:০০ পিএম, ২০২১-১১-২৪
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স ছিল টাইগারদের। সর্বশেষ ঘরের মাঠেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারে ০-৩ ব্যবধানে। মাহমদুউল্লাহ রিয়াদদের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদির মতো সাবেক ক্রিকেটাররা। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি সমালোচনা করেছেন তরুণ ক্রিকেটারদেরও। নিজের ইউটিউবে চ্যানালে ইনজামাম বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে বাংলাদেশ দলের যে খেলোয়াড় এসেছে, সেই ফাস্ট বোলাররাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফর্মার নেই, যারা কাউকে মুগ্ধ করতে পারে। সবই আগের খেলোয়াড়। আমি দেখছি যে, তাদের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে। ’
তিনি আরও বলেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের ২-৩ জন পুরনো খেলোয়াড় খেলেনি। তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের কিভাবে উন্নতি সম্ভব এবং কী ধরনের উইকেটে পেস বোলারদের ব্যবহার করতে হবে তা নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে। ’ ‘পাকিস্তান ৩-০ জিতবে এটা স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নেবে। ভেবেছিলাম, বিশ্বকাপের অমন পারফরম্যান্সের তারা হয়তো কিছু শিখেছে, তাই উইকেটগুলো আরও ভালো করবে। কিন্তু এমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ’-যোগ করেন তিনি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited