শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:৩৬ পিএম, ২০২২-১০-১৬
কবি নজরুল ইসলাম বিশ্বের বিস্ময়। নজরুল চর্চাই এ জাতিকে উদ্ধার করতে পারে যাবতীয় অন্ধকার হতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে “চেতনায় চর্চায় নজরুল” আয়োজিত অনুষ্ঠানে আলোচকগণ বলেন, কাজী নজরুল ইসলামকে ভুলিয়ে দেয়া যাবে না। নজরুলের চেতনায় রাঙা চল্লিশ কোটি বাংলাভাষীর হৃদয়ে নজরুল চর্চা অবিরাম চলছে। নজরুল চর্চায় আগামী প্রজন্মকে সম্পৃক্ত করার কর্মসূচি গ্রহণের জন্যে গুরুত্বারোপ করেন অতিথিগণ। “চেতনায় চর্চায় নজরুল”-এর আহ্বায়ক কবি, গীতিকবি এম. এন মোস্তফা নূর’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ (অ্যালামনাই)-এর সাধারণ সম্পাদক ও কিশোর মুক্তিযোদ্ধা মাহফুজুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নজরুল গবেষক ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের জিএম এম এ সবুর। প্রধান আলোচক ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মুহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জাসদ ছাত্রলীগ সভাপতি মুজতবা কামাল, নারী অধিকার নেটওয়ার্কের সভাপতি ইয়াছমিন কবির, কবি আব্দুল্লাহ মজুমদার সাংবাদিক গোলাম
সারোয়ার সালাম, শিক্ষাবিদ মো. জিয়া উদ্দিন, সাংবাদিক ইমরান সোহেল বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ফরিদ বঙ্গবাসী, মো. দিদারুল ইসলাম, ফজলুল কবির চৌধুরী, মীর বরকত হোসেন, কবি অভিলাষ মাহমুদ, হারাধন নাথ বসু, দিলীপ সেন প্রমুখ। চট্টগ্রাম শহরের এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে গত ১৪ অক্টোবর বিকাল তিনটায় আয়োজিত অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের কবিতা, সংগীত, সংগ্রামী জীবনের নানান বিষয়ে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মনোমুগ্ধকর উপস্থাপনা এবং নজরুল চর্চায় অগ্রসরতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited