শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:২৭ পিএম, ২০২১-১২-১৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এখনও অনেক কিছুই চূড়ান্ত হয়নি। সবচেয়ে বড় কথা মোট ৬টি দলও চূড়ান্ত হয়নি এখনও। কারা কোন দলের ফ্রাঞ্চাইজি- সেটাও নির্ধারণ হয়নি।
তবে, তিনটি দল এরই মধ্যে গ্রিন সিগন্যাল পেয়ে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। এই তিন দলের মধ্যে বরিশালের ফ্রাঞ্চাইজি অন্যতম। বরিশাল ফরচুন নামে আগামী বিপিএলে অংশ নিতে যাচ্ছে তারা। আগে থেকেই জানা, বরিশালের হয়ে এবার খেলবেন সাকিব আল হাসান।
শুধু সাকিবই নয়, একটি শক্তিশালী দল গঠন করার জন্য আঁট-ঘাট বেধেই মাঠে নামছে বরিশাল। জানা গেছে, সাকিব আল হাসানের সঙ্গে তার আইপিএল সতীর্থ আন্দ্রে রাসেলও খেলবেন বরিশালের হয়। ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজিটির একটি ফেসবুক পেজে জানিয়ে দেয়া হয়েছে কয়েকজন বিদেশী ক্রিকেটারের নাম।
আন্দ্রে রাসেলছাড়াও বিদেশী ক্রিকেটারের মধ্যে বরিশালে খেলতে আসতে পারেন আফগান রহস্যময় অফ স্পিনার মুজিব-উর রহমান, ইংল্যান্ডের স্যাম বিলিংস এবং শ্রীলঙ্কান তারকা স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা। যিনি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি হ্যাটট্রিকও করেছেন।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited