বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আইসিসিবিতে দর্শক মাতালেন ওটিলিয়া

বিনোদন ডেস্ক :    |    ০৭:২৯ পিএম, ২০২২-০৭-২৪

আইসিসিবিতে দর্শক মাতালেন ওটিলিয়া

ঢাকার দর্শকদের গান গেয়ে মাতালেন বিশ্বজুড়ে সাড়াজাগানো রোমানিয়ান পপ শিল্পী ওটিলিয়া ব্রুমা। এটিই তার প্রথম বাংলাদেশ সফর।
শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল 'ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১' শিরোনামের কনসার্ট। সেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে প্রায় ঘণ্টা খানেক সময় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন  ‘বিলিয়নেরা’খ্যাত সংগীতশিল্পী।
ওটিলিয়ার গানের অনুষ্ঠান চলাকালীন সময়ের মধ্যবর্তী সময়ে ‘নোকিয়া জি-২১’ মডেলের মোবাইল ফোন উদ্বোধন করা হয়। এরপর পুনরায় দর্শকদের সামনে গাইতে শুরু করেন তিনি। পাশাপাশি গানের তালে ওয়েস্টার্ন ধাঁচের নাচে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি।  
গান গাওয়ার ফাঁকে ওটিলিয়া বলেন,  ‘আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় এসে অত্যন্ত আনন্দিত। আশা করি সামনে আরও আসা হবে। আপনাদের ভালোবাসা দেখে, আমার গানের প্রতি মোহ দেখে এক কথায় আমি মুগ্ধ। ’
এর আগে শুক্রবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান । ওটিলিয়া তার ফেসবুক পেইজে ঢাকায় আসার বিষয়টি জানান। সেখানে ভক্ত-শ্রোতাদের উদ্দেশে তিনি লেখেন, ‘১৩ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছি। কনসার্টে আপনার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না। ’
৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তার এই গানটি ইউটিউবে ৫৫ কোটির বেশি ভিউ হয়েছে।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর