শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:২৯ পিএম, ২০২৩-০৩-০২
নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃপ্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে কুড়িগ্রাম-৪ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের দিক নির্দেশনা ও সহযোগিতায় রৌমারী উপজেলায় ‘জমি আছে ঘর নেই’ এমন অসহায় হতদরিদ্র পরিবারদের পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন মন্ত্রী পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ)। গতকাল রৌমারী সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে হতদরিদ্র মিছুরুদ্দিনের পাকা ঘর নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, রৌমারী প্রেসক্লাবের উপদেষ্টা সরকার নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পুত্র সৌরভ বলেন, আওয়ামীলীগ সরকার গরিব দুঃখী, অসহায় ও হতদরিদ্রদের সরকার। সুবিধা বঞ্চিতদের যেকোনো ভাবেই ঘরের দরজায় সেবা পেঁৗছে দেওয়ার সরকার। এই সরকার অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনে অনন্য এক উদাহরণ। আওয়ামী লীগ সরকার গরিব দুঃখীদের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করছেন এবং দুঃখ মুছে দিতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রধান মন্ত্রীর পরিকল্পনার অংশ হিসাবে আমার পিতা প্রতি মন্ত্রী জাকির হোসেনের নির্দেশে আমাদের ব্যবসার লাভের অর্ধেক অংশ দিয়ে ঘর করার কাজে ব্যবহার করা হবে। ঘরের নিমার্ণ কাজ শুরু হওয়ায় আবেগ আপ্লুত হয়ে মিছুরুদ্দিন বলেন, আমি খুব গরিব মানুষ। এজলাহানি জমি তাও কাগজ পত্রের ঝামেলা। মেলাদিন থাইকা ভাঙ্গা ঘরে থাহি। ঝড়ি (বৃষ্টি) আসলে গাও ভিঁজি যায়। সৌরভ আমার জমির ঝামেলা ঠিক করি পাকা ঘরের ব্যবস্থা করি দিছে। জাকির মন্ত্রী আর তার বেডা সৌরভের জন্যে নামাজের সময় দুয়া করমু। আওয়ামীলীগ সরকার যিন বারেবারে ক্ষেমতাত থাহে। উপস্থিত নটানপাড়া গ্রামের নজরুল ইসলাম নামের এক মুরুব্বি বলেন, আমাদের গ্রামের সব থেকে অসহায় কর্মক্ষম ও অসচ্ছল ব্যক্তি মিছু চাচা। মন্ত্রী পুত্র সৌরভ প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ “জমি আছে ঘর নেই” প্রকল্পের অংশ বাস্তবায়নের লক্ষ্যে ১৮ হাত ঘরের সঙ্গে সংযুক্ত পাকের ঘর নিমার্ণ কাজ শুরু করেছে। এমন অসহায় লোকটির দুঃখ দুর্দশা দেখে এই ঘর উপহার দেওয়ায় আমরা নটানপাড়া এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উল্লেখ্য যে এর আগে ৫ই ফেব্রয়ারী একই ইউনিয়নের কলেজ পাড়া এলাকার হতদরিদ্র শ্রী পরেশ চন্দ্র শীলের জন্য সংযুক্ত রান্না ঘর, স্নানকক্ষসহ একটি পাকা ঘরের নিমার্ন কাজের উদ্বোধন করা হয়।
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ...বিস্তারিত
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি, মানবণ্টন প্রক...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : : দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে সমাজসেবা ও শিক্ষার্থীকল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited