বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিধিমালা সংশোধন করে চিকিৎসক নিয়োগ, বিজ্ঞপ্তি আসছে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৪৩ পিএম, ২০২০-১১-১৮

বিধিমালা সংশোধন করে চিকিৎসক নিয়োগ, বিজ্ঞপ্তি আসছে

 


 
সংকট মোকাবিলায় নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এজন্য ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে বুধবার (১৮ নভেম্বর) জনপ্রশন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এর ফলে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সরকারি কর্মকমিশনের সাথে পরামর্শক্রমে বিধিমালা সংশোধন করেছে।

সংশোধিত বিধিমালায় ‘জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরি নিয়োগ’ সংক্রান্ত বিধিতে বলা হয়েছে, এই বিধিমালা বা আপাতত বলবৎ অন্য কোনো বিধিমালাতে যা কিছুই থাকুক না কেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩০০ নম্বরের (এমসিকিউ লিখিত পরীক্ষা ২০০ নম্বর ও ১০০ নম্বরের মৌখিক) পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এন্ট্রি লেভেল পদে এককালীন নিয়োগ দিতে পারবে। ২০০ নম্বরের দুই ঘণ্টার লিখিত পরীক্ষায় মেডিক্যাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলী ২০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০ম মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তি ১০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিশন নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০।

পিএসসি জানিয়েছে, নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে বিসিএস বিধিমালা সংশোধন করতে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগেও ২০১৮ সালে যখন চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস নেওয়া হয়, তখনও বিধি সংশোধন করতে হয়েছে। করোনা পরিস্থিতে চিকিৎসকের জরুরি সংকট মোকাবিলায় গত ৩০ এপ্রিল দুই হাজার চিকিৎসককে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা, ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে পিএসসি’র সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে তাদের নিয়োগ দেওয়া হয়।

ওই দিন সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জনও নিয়োগের সুপারিশ করে কমিশন। দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে গত ১০ মে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর