শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১১ পিএম, ২০২৬-০৮-০৮
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এ জাতীয় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগ ও আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির মাননীয় উপাচার্য প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ , কন্ট্রোলার অব এক্সামিনেশন ড. মো নুরুল আবছার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এস এম শহিদুল আলম সহ আরোও অনেকে।
আলোচনা সভায় বক্তারা জাতীয় গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, গণআন্দোলন ও স্বাধীনতার চেতনা সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেà¦...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ। একসময় সাগরে মাছ শিকার, পানের বরজ, ধান চাষ, সুপারি বাগà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited