বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

নেইমার-এমবাপের হাতাহাতি, অশান্ত পিএসজি শিবির

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৩৫ পিএম, ২০২২-০৮-১৬

নেইমার-এমবাপের হাতাহাতি, অশান্ত পিএসজি শিবির

মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের লড়তে হয়, কিন্তু সম্পর্কটা যদি এমন সাপে-নেউলে হয়ে যায়, তবে একসঙ্গে খেলবেন কী করে নেইমার আর কিলিয়ান এমবাপের মধ্যে নাকি এক দফা হাতাহাতিও হয়ে গেছে।

‘স্পোর্টস বাইবেল’-এর প্রতিবেদন, শনিবার রাতে মপলিয়েরের বিপক্ষে পিএসজি বড় জয় পেলেও পেনাল্টিকে কেন্দ্র করে ড্রেসিংরুমে গিয়ে ‘মারামারি’ বাঁধিয়েছেন নেইমার-এমবাপে। অবস্থা এমনই দাঁড়িয়েছিল, দুজনকে আলাদা করতে বেশ বেগই পেতে হয়েছে সতীর্থদের।

মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোল করেন নেইমার। কিন্তু ঝামেলাটা বাঁধে পেনাল্টি নেওয়া নিয়ে। দুই দল যখন ০-০ সমতায়, তখন একটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। এমবাপে সেই পেনাল্টি নেন এবং মিস করেন।

দ্বিতীয়ার্ধে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা আরেকটি পেনাল্টি পায়। এবারও এমবাপে পেনাল্টি নিতে চাইলে তাকে দেননি নেইমার। নিজেই জোর করে পেনাল্টি নেন এবং গোল করেন।
স্বভাবতই এমবাপে এই ঘটনায় খুশি হতে পারেননি। ম্যাচে তাকে অনেক সময়ই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বল সামনে না আসলে দৌড়চ্ছিলেন না ফরাসি তারকা।

এরপর ড্রেসিংরুমে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি লেগে যায় নেইমার-এমবাপের। প্রতিবেদন অনুযায়ী, দুজন চিৎকার করে একে অপরকে গালাগাল করছিলেন এবং মাথায় মাথায় ঠুকোঠুকি লেগে যান। সতীর্থরা এসে তাদের আলাদা করেন।

তবে তখনও ঝগড়া থামেনি। দুজন চিৎকার করতে থাকেন এবং আশেপাশে থাকা কিছু জিনিস ছুড়েও ফেলেন। ড্রেসিংরুমের সেই লড়াই এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এমবাপেকে কি ভবিষ্যতে পেনাল্টি দেওয়া উচিত হবে কিনা, এমন দুটি পোস্টে লাইক দেন নেইমার। কোচ ক্রিস্টোফার গাল্টিয়েরও সে কথা স্বীকার করেছেন। বোঝাই যাচ্ছে, কতটা অশান্ত হয়ে উঠেছে পিএসজি শিবির।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর