শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৪ পিএম, ২০২২-০৩-১৯
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. ইউসুফ মন্ডল ও মো. মহিউদ্দিন আজাদ। শুক্রবার (১৮ মার্চ) রাতে বারিধারার বিসমিল্লাহ কার ডেকোরেটরের সামনে থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মোস্তফা কামাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বারিধারার বিসমিল্লাহ কার ডেকোরেটরের সামনে অভিযান চালায় পল্লবী জোনাল টিম। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইউসুফ ও মহিউদ্দিনকে ১১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতাররা সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited