শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৯ পিএম, ২০২৫-১১-১৩
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীর সড়কে অন্যদিনের তুলনায় গণপরিবহন ও জনগণের সমাগম কম দেখা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর পল্লবীর সাগুফতা, কালশী রোড, মিরপুর ১২, ১১ ও ১০ নম্বর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সড়কে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। পথচারী ও যাত্রীও ছিল অনেক কম। তবে সড়কের বিভিন্ন মোড়ে ছোট ছোট দলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পল্লবী এলাকার স্থায়ী বাসিন্দা আফজাল হোসেন বলেন, পল্লবী ও মিরপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে যান চলাচল কম দেখেছি। তবে কর্মজীবীরা বাধ্য হয়েই কর্মস্থলে যাচ্ছেন। গণপরিবহন কম থাকায় তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, ভিড়ের মধ্যে গন্তব্যে যেতে হচ্ছে।
রাজধানী পরিবহনের চালক মো. ওয়াসিম বলেন, দেশের পরিস্থিতি তো ভালো না। আজকের সকাল থেকেই সড়কে পরিবহন কম ও যাত্রীও কম। আর বাইরে থেকে যেন বাসের মধ্যে কেউ কোনো কিছু ঢিল ছুটতে না পারে এজন্য যাত্রীদের বলেছি জানালা বন্ধ রাখতে। প্রয়োজনে বাসের গেট বন্ধ করে রাখা হচ্ছে।
বসুমতি পরিবহনের হেলপার মো. জিহাদ বলেন, মালিকদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার কোনো নির্দেশনা নেই। তবে ককটেল বোমা ও বাসে আগুনের ঘটনার কারণে অনেক চালক ও হেলপার আজ বাস চালাতে চায়নি। যারা সড়কে বের হয়েছি, তারা সতর্ক আছি।
মিরপুর-১০ নম্বর গোলচত্বরে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে সকালে সড়কে যানবাহন ও যাত্রী কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে।
১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নৌ ও বাস টার্মিনাল, বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রোরেল স্টেশনসহ সব গণপরিবহন কেন্দ্রে কঠোর নজরদারি চলছে।
গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে। উল্লেখ্য, গত বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওইদিন রাজধানীতে ঝটিকা মিছিল করতে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited