বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্যাংক লুট ও ঋণখেলাপিদের তালিকা প্রকাশে হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৯ পিএম, ২০২৪-০৫-২১

ব্যাংক লুট ও ঋণখেলাপিদের তালিকা প্রকাশে হুঁশিয়ারি

ব্যাংক লুট, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশে হুঁশিয়ারি দিয়েছে গণসংহতি আন্দোলন। আগামী ৩০ জুনের মধ্যে তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে তারা। মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয় গণসংহতি আন্দোলন। এর আগে ব্যাংক লুটেরা, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বাধা দেয় পুলিশ। বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকে শেষ পর্যন্ত শাপলা চত্বর সংলগ্ন ফুটওভার ব্রিজের আগে সমাবেশ করেন দলটির নেতারা। সমাবেশের আগে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তিও হয়। এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, বাংলাদেশের সব সম্পদ আজ লুট হয়ে যাচ্ছে। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোষণ করা হচ্ছে। কারা ব্যাংক লুট করছে, ঋণখেলাপি, অর্থপাচারকারীদের নাম আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করতে হবে। তাদের তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপি ঋণ এক লাখ ৫৬ হাজার কোটি টাকা। বাস্তবে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকার বেশি। আর প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি। এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয় না, কিন্তু তাদেরকে খোলাপিও দেখানো হয় না। রিজার্ভ নিয়ে তিনি বলেন, সরকার ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে বড়াই করতো। এখন প্রকৃত রিজার্ভ নেমেছে ১৩ বিলিয়নে ডলারে। যারা রপ্তানি করে অর্থ ফেরত আনছেন না, তাদের তালিকা প্রকাশ করতে হবে। বিদ্যুতের বেলায় দেখা গেল বসিয়ে বসিয়ে নিজেদের ভাই-ব্রাদারদের ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। এখন এভাবে প্রতিটি খাতে লুটপাট করা হচ্ছে। অন্যদিকে জনগণের নাভিশ্বাস উঠেছে। ভোট ছাড়া যারা সরকারকে ক্ষমতায় রেখেছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, যার সেরা উদাহরণ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। সাকী আরও বলেন, ব্যাংক বসে পড়লে আমানতকারীরা আর টাকা ফেরত পাবেন না। বেতন হবে না কর্মীদের। এ পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন দুর্বল ব্যাংক একীভূত করা হচ্ছে। আবার একই ব্যক্তির হাতে একাধিক ব্যাংক দেওয়া হচ্ছে, এতে পরিস্থিতি আরও খারাপ হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর