বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৪১ পিএম, ২০২৬-০৯-১৬

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে সংকটের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এলএনজি, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি আমদানিতে সমস্যা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা এতে অংশ নেন। রিজভী বলেন, ‘দেশের সংকট গ্যাস ও জ্বালানির সংকট। এই সংকট সরকারের সৃষ্টি নয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে। আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালির সংকটের কারণে অসংখ্য জাহাজ চলাচল করতে পারছে না। ফলে আমরা এলএনজি, জ্বালানি ও ডিজেল আমদানিতে সমস্যার মুখে পড়ছি।’ তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প উৎস খুঁজতে হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় দিনরাত কাজ করছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন উৎস থেকে দ্রুত গ্যাস এনে জাতীয় গ্রিডে সরবরাহের চেষ্টা চলছে। এর মাধ্যমে রান্নার চুলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং কলকারখানা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। রিজভী বলেন, ‘গ্যাস ও জ্বালানি আমদানিতে সরকারের কোনো কার্পণ্য নেই। সরকার সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।’ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, বৈশ্বিক সংকটের মধ্যেও রেমিট্যান্সের প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ কয়েকটি অর্থনৈতিক সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তাঁর দাবি, সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে এসব সূচকে উন্নতি হয়েছে। ভারতের ঝাড়খন্ডে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, একটি দেশের বিদ্যুৎ সরবরাহের ‘সুইচ’ অন্য একটি দেশের হাতে থাকা কতটা নিরাপদ, সে প্রশ্নও ভাবতে হবে। সম্প্রতি বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিটে ত্রুটির ঘটনাও তিনি উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের অর্জনকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, মুক্তিযুদ্ধের অর্জন এবং গণতন্ত্রের অর্জন এই দুই বিষয়কে সামনে নিয়েই জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে কোনোভাবেই অবমাননা করা যাবে না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রতিশোধের রাজনীতি জনগণ মেনে নেবে না। দেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের অর্জন রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।

রিটেলেড নিউজ

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


হাটহাজারীতে এক ঘণ্টার আগুনে পুড়ল ৬ ঘর, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

হাটহাজারীতে এক ঘণ্টার আগুনে পুড়ল ৬ ঘর, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ছয়টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপ...বিস্তারিত


বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

চট্টগ্রাম ব্যুরো : : ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে ঢাকা-চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর