বাংলাদেশ   রবিবার, ১১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কেপিএম কে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার: বিসিআইসি চেয়ারম্যান

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০৫:১০ পিএম, ২০২৬-১০-১০

কেপিএম কে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার: বিসিআইসি চেয়ারম্যান

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)সহ দেশের সব রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান সচল করতে বিদেশি বিনিয়োগ, বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন), সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতি অনুসরণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা এসব কথা বলেছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় কেপিএমের গেস্ট হাউসে কারখানার বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি আরোও  বলেন, ‘কেপিএম এক সময় লাভজনক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠানটির বেশ সুনামও ছিল। আমরা কেপিএমকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে পরিকল্পনা করেছি। দেশের রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল ও লাভজনক করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।’

মতবিনিময় সভায় কেপিএমের সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং কারখানাটিকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর সভাপতিত্বে সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলার সংসদ সদস্যের প্রতিনিধি দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি এবং মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মুজিবুর রহমান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, কেপিএম সিবিএর সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কেপিএমের গেস্ট হাউসে পৌঁছালে বিসিআইসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও সিবিএ নেতারা। এ সময় কারখানার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে গেস্ট হাউসের পাশে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

বিকেল তিনটার দিকে বিসিআইসি চেয়ারম্যান কেপিএম কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, কেপিএমকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি আসবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানটির অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

 

রিটেলেড নিউজ

যশোরে স্বামী বিদেশে থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা,লম্পট আটক

যশোরে স্বামী বিদেশে থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা,লম্পট আটক

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন কà...বিস্তারিত


পর্তুগালে পাঠানোর নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

পর্তুগালে পাঠানোর নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : ইউরোপের দেশ পর্তুগালে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মà...বিস্তারিত


হোমনায় মাহবুব আসলাম কাঞ্চনের মুক্তির দাবিতে মানববন্ধন

হোমনায় মাহবুব আসলাম কাঞ্চনের মুক্তির দাবিতে মানববন্ধন

আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা মাহবুব আসলাম কাঞà§...বিস্তারিত


কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ 

কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ 

আমাদের বাংলা ডেস্ক : : মো:মিজানুর রহমান, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লী তালুয়à...বিস্তারিত


অপুষ্টি, ব্যাধি ও দুর্যোগের ফাঁদে রোহিঙ্গা শিশুদের শৈশব

অপুষ্টি, ব্যাধি ও দুর্যোগের ফাঁদে রোহিঙ্গা শিশুদের শৈশব

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতন থেকে বাঁচতে কক্সবাজারের উখিয়া-টেকনাফ ও ভাসানচরের ঘিঞ্জি শিবà¦...বিস্তারিত


ডেঙ্গুর বিস্তার রোধে হাটহাজারী উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে জেলা প্রশাসক জাহিদ

ডেঙ্গুর বিস্তার রোধে হাটহাজারী উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে জেলা প্রশাসক জাহিদ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : চট্টগ্রামে ডেঙ্গুর বিস্তার রোধে বিভিন্ন উপজেলায় ছুটছেন চট্টগ্রাম জà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর