বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা আমরা ভাঙবো : তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৬ পিএম, ২০২৫-১১-২৩

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা আমরা ভাঙবো : তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেছেন, মানুষের মধ্যে যে ধারণা আছে রাজনীতি শুধু খারাপ মানুষ করে। ভালো মানুষের জায়গা রাজনীতিতে নাই। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না। ওনারা কখনো এমপি হতে পারেন না। এই ধারণাটা আমরা ভাঙবো।  রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, যারা আসলেই যোগ্য, সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন, তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই। সেজন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফরম উন্মুক্ত করে দিয়েছিলাম। অনলাইন-অফলাইন মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।  এনসিপির এই নেত্রী বলেন, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা একটি নতুন ধারা শুরু করেছি। আমাদের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আমরা মনোনয়ন প্রক্রিয়া উন্মুক্ত করে দিয়েছি। সারা বাংলাদেশ থেকে যে কেউ আমাদের মনোনয়ন আবেদন ফর্ম তুলতে পারবেন এই প্রক্রিয়া আমরা চালু করেছি। যাতে করে রাজনীতিটা শুধু কিছু মানুষ কিছু গোষ্ঠী, কিছু পরিবারের মধ্যে আটকে না থাকে। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন যে গত দুই সপ্তাহ বিপুল উৎসাহে অনেকেই আমাদের ফরম সংগ্রহ করেছেন। বিভিন্ন পেশা থেকে মানুষ ফরম সংগ্রহ করেছেন। আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা। এমন মানুষ এসেছেন যারা হয়ত আগে কখনো চিন্তা করেননি রাজনীতিতে তাদের জায়গা হবে। রাজনীতিক প্রক্রিয়ায় তারা সংযুক্ত হতে পারবেন। এমন অনেকেই আমাদের এই প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে। দেশব্যাপী একটি বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের যারা মনোনয়ন আবেদন প্রত্যাশী, যারা ফর্মগুলো তুলেছেন তাদের বাছাই প্রক্রিয়া শুরু করেছি।তাসনিম জারা বলেন, আমরা নতুন ধারা যুক্ত করতে চাই, রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি যুক্ত করতে চাই এবং জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো, এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবেন। পুরোনো রাজনীতি করবেন না। সেই প্রক্রিয়ায় আমরা আছি। আশা করছি পুরো বাংলাদেশ আমাদের সঙ্গে থাকবে।  সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : জামায়াত আমির

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘট...বিস্তারিত


দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধাà...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচà...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দà...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর