শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:২৪ পিএম, ২০২২-০৫-২৫
কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। এমনকি ক্লাব কিংবদন্তি লুকা মদ্রিচের ১০ নম্বর জার্সিটা এমবাপেকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিকঠাক ছিল এমন। কিন্তু এমবাপে রিয়ালে আসেননি। নানা নাটকীয়তার পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন করে চুক্তি করেছেন ২০২৫ সাল পর্যন্ত।
এদিকে ৩৬ বছর বয়সী মদ্রিচের সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই। তবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার কথা রয়েছে ক্রোয়াট মিডফিল্ডারের। এই বিষয়ে কথা বলতে গিয়ে এমবাপেকে খোঁচা দিলেন মদ্রিচ। ‘কোপ’কে তিনি বলেন, ‘আমি এখনও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়াইনি। তবে আমি এমবাপের মতো করব না (হাসি)। আশা করছি, ক্লাবও আমার সঙ্গে এমন কিছু করবে না।’ জানা গেছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই মদ্রিচের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দেবে রিয়াল।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited