শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৫৮ পিএম, ২০২৪-০৮-০৮
প্রায় এক মাস পর আগামী ১৯ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত ৫৫২ তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, আগামী ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। এছাড়া আবাসিক হলে আসন বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।
১০ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে হলে আসনের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। যারা আগে একবার আবেদন করেছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। ১৭ আগস্ট আসন বরাদ্দ দেওয়া হবে। হল খুলবে ১৮ আগষ্ট।
এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত ১৭ জুলাই সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ছাত্রদের হলগুলোতে সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে আসন বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর ২০১৯ এবং ২০২২ সালে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দিলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষের এ উদ্যোগ আর আলোর মুখ দেখেনি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited