শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩১ পিএম, ২০২৫-১২-০৫
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজঘাট চত্ত্বরে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্বৈরাচারী শেখ হাসিনার কারণে আজ বেগম খালেদা জিয়ার এ হাল। তিনি বেগম জিয়ার জন্য সবার কাছে দোয়া চান।
তিনি বলেন, বেগম জিয়া বলেছিলেন এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবেন না। তিনি দেশ ছেড়ে বিদেশে যাননি, অথচ একসময় তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল।
এসময় তিনি ফটিকছড়িতে কৃষি বিপ্লব ঘটাবেন বলে জানান।
প্রধান বক্তা কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. রবিউল হাসান পলাশ বলেন, তারেক রহমানের প্রার্থী সরওয়ার আলমগীরকে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। যারা বেহেস্তের টিকিট বিক্রি করে তাদের থেকে সাবধান থাকতে হবে।
উপজেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ বাবুল'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন -উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আনোয়ার হোসেন উজ্জ্বল, ভূজপুর থানা কৃষক দলের আহবায়ক নাজিম উদ্দীন বাচ্চু। অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমেদ হোসেন তালুকদার, মিহির চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দীন বাচ্চু, নাজিমুল হক লিটন, ডা. নাজিম উদ্দীন, রহমত উল্লাহ কুতুবী, হাসানুল কবির প্রমূখ। সমাবেশে উপজেলা কৃষক দলের ১৮ ইউনিয়ন ২পৌরসভার কমিটির নেতাকর্মীরা অংশ নেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited