শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৫ পিএম, ২০২২-১০-১৫
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোম গেলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। শনিবার (১৫ অক্টোবর) সকালে তিনি রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ‘স্বাস্থ্যকর খাবার, সুস্থ গ্রহ’ (হেলদি ডায়েট, হেলদি প্ল্যানেট) প্রতিপাদ্যে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ সম্মেলন। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, কৃষিমন্ত্রী সেখানে (রোমে) ‘বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণ করবেন। কৃষিখাতের রূপান্তরে বিনিয়োগ বাড়াতে কাজ করছে খাদ্য ও কৃষি সংস্থা। সেজন্য, এফএও ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ‘বিনিয়োগ সম্মেলন’র আয়োজন করেছে। আগামী ২২ অক্টোবর কৃষিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited