বাংলাদেশ   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুছ ২৬ আগস্ট, ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৫৪ পিএম, ২০২৬-০৮-১৭

চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুছ ২৬ আগস্ট, ব্যাপক প্রস্তুতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৫তম জশনে জুলুছ বের হবে ২৬ আগস্ট।
এবারের জলুসে দরবারে সিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাজিল্লুহুল আলী নেতৃত্বে দেবেন।
উপস্থিত থাকবেন দরবারের সাহেবজাদা হজরত সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মু. জি. আ.) এবং সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ্ (মু. জি. আ.)।
আওলাদে রাসূল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.) ১৯৭৪ সালে এ জুলুসের প্রবর্তন করেন।
সোমবার (১৭ আগস্ট) নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমানের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু। তিনি বলেন, ৯ রবিউল আউয়াল ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুস হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশের পাশাপাশি আনজুমানের ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
সঞ্চালনা করেন আনজুমান মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। উপস্থিত ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্রেটারি কামরুদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহমুদ নেওয়াজ, শাহজাদ ইবনে দিদার, আবদুল হাই মাসুম, আনোয়ারুল হক, প্রফেসর কামাল উদ্দিন, মিডিয়া ডেস্ক এর যুগ্ম আহবায়ক আবু তালেব বেলাল ও সদস্য আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী প্রমুখ।
আয়োজকরা আশা করছেন, এবারও জশনে জুলুসে বরাবরের মতোই জনসমুদ্রে রূপ নেবে।
জুলুসের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তার যেন কোনোভাবেই বিঘ্ন না ঘটে এই জন্য পুলিশ প্রশাসন এবং নির্ধারিত স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা, বিশেষত আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম কানুন মেনে চলতে সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। জুলুছে ড্রামসেট নিয়ে প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
জুলুসের রোড ম্যাপ
২৬ আগস্ট সকাল ৮টায় চট্টগ্রামের মুরাদপুরের ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হবে। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুছ ময়দানে জমায়েত হয়ে দুপুর ১২টায় মাহফিল এবং জোহর নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে।
জুলুস উপলক্ষে নগর ও বিভিন্ন উপজেলায় সাজ সাজ রব চলছে। আনজুমানের পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সড়কদ্বীপ, বিভাজক, অলিগলি।

রিটেলেড নিউজ

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ...বিস্তারিত


কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন 

কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওত...বিস্তারিত


৪৫০ পরিবারে মমতার মেহগনি গাছের চারা বিতরণ

৪৫০ পরিবারে মমতার মেহগনি গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত


হোমনায় এসএসসিতে প্রথম, দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতাউল মান্নান

হোমনায় এসএসসিতে প্রথম, দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতাউল মান্নান

আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দড়িচর à...বিস্তারিত


কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত


গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর