শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৮ পিএম, ২০২৫-১১-২৫
স্টাফ রিপোর্টার :
‘আর নয় মিথ্যে অজুহাত, জীবন বাচাতে রক্ত দিয়ে বাড়াব হাত’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা হাসপাতাল রোডে জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদরাসা প্রাঙ্গণে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর ৩দিন ব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর উদ্ভোদন উপলক্ষে সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন : মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও আবুল হাশেম, জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদরাসা'র পরিচালক ও শিক্ষক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা আমাদের সন্তানদের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। এতে করে আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে সহসায় আমরা রক্ত দিতে পারবো।
ক্যাম্পেইনের বিষয়ে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের কর্মকর্তারা বলেন, এই ক্যাম্পেইন আগামী ২৬ ও ২৭ তারিখ পর্যন্ত চলবে। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited