বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে : সালাহউদ্দিন আহমদ

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৫:৪১ পিএম, ২০২৬-০২-০৫

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে : সালাহউদ্দিন আহমদ

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ধানের শীষ প্রতীকের সমর্থনে কক্সবাজারের উখিয়ার কোটবাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান। জামায়াতকে উদ্দেশ্যে করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আহ্বান জানাই, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করুন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে এখনও ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই, আপনারা এখন পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস দয়া করে আপনারা বর্ণনা করবেন না, কারণ পরীক্ষা করে দেখুন; বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই আপনাদের এমন রাজনীতি গ্রহণ করবে না।' ‘স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু হয়েছে' উল্লেখ করে তিনি বলেন, সম্মানিত আমির বলেছেন, এদেশে নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই, আমাদের আরেক মুক্তিযোদ্ধা কর্নেল অলি নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সবাই এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।’ কক্সবাজার-১ আসনে বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক-হানাদার বাহিনীর দোসর হিসেবে কাজ করেছে, এদেশের মা-বোনদের পাক-হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে,  মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে- তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা মানায়? তারা আজও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ পথসভায় কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর জন্য ধানের শীষে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করে আসছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত হবে।’ সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত এই আসনে শাহজাহান চৌধুরীর প্রধান প্রতিপক্ষ দাঁড়িপ্লালা প্রতীকের প্রার্থী এবং দলটির জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।  উল্লেখ্য, সালাহউদ্দিনের সফরের আগের রাতে আনোয়ারী জেলা রাজনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু হওয়া এই সভার দিনে উখিয়ায় নির্বাচনী প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। যার অংশ হিসেবে সারাদিন উখিয়ায় দাঁড়িপাল্লার মাইকিংসহ কোনো প্রচারণা দেখা মিলেনি।

রিটেলেড নিউজ

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


'ভোটের অধিকার চাই' পার্বত্য জেলা পরিষদে সরাসরি নির্বাচনের জোর দাবি

'ভোটের অধিকার চাই' পার্বত্য জেলা পরিষদে সরাসরি নির্বাচনের জোর দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি : : মনোনয়ন নয়, জনগণের ভোটে ঠিক হোক পার্বত্য জেলা পরিষদের নেতৃত্ব। এমন দাবি এখন তিন পার্বত্য জেলায় ক্রম...বিস্তারিত


বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লা...বিস্তারিত


ঋণের চাপে যুবকের আত্মহত্যা

ঋণের চাপে যুবকের আত্মহত্যা

আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপ...বিস্তারিত


রাঙামাটিতে পরাজিত সব প্রার্থী জামানত হারালেন

রাঙামাটিতে পরাজিত সব প্রার্থী জামানত হারালেন

রাঙ্গামাটি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থী...বিস্তারিত


ফটিকছড়ির উন্নয়নে সহযোগিতা চাইলেন সরোয়ার আলমগীর

ফটিকছড়ির উন্নয়নে সহযোগিতা চাইলেন সরোয়ার আলমগীর

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: