শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৬:৩১ পিএম, ২০২১-০৩-২৩
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহাঙ্গীর আলম (২২) ও মোঃ লাবু (১৯) নামের দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা হতে গোপন সংবাদের ভত্তিতে সোমবার দিবাগত রাতে আটোয়ারী থানার এস. আই দীপেন্দ্রনাথ সিংহ এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী দু'জনকে আটক করে। মোঃ জাহাঙ্গীর আলম আটোয়ারী উপজেলার নামাজপাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র এবং মোঃ লাবু একি উপজেলার কাঠালী পানপাড়া এলাকার আমিনুল ইসলামের পুত্র। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আটোয়ারী উপজেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited