শিরোনাম
বাগেরহাট, প্রতিনিধি : | ০৭:১৯ পিএম, ২০২১-০৩-২০
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে একটি মৃত বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার রাত ৯টার দিকে বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ভোর রাত চারটার দিকে শরণখোলা ষ্টেশননে নিয়ে আসা হয় । সকাল সাড়ে নয়টায় বাঘের মরদেহটিকে ময়না তদন্ত করেন মোরেলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জি এম আব্দুল কুদদুস , শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মো: জয়নাল আবেদীন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান । পরে বাঘটির মৃত দেহ শরণখোলা রেঞ্জে অফিস চত্তরে মাটি চাপা দেয়া হয়েছে । আর নমুনা পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে । তবে প্রাথমিক ভাবে বাঘটি একটি পূর্ন বয়স্ক ও স্বাভাবিক বা বাধ্যক্ষ জনিত কারনে মৃত্যু হতে পারে বলে ধারনা করছে সংশ্লিষ্টরা । সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি বাঘের মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাঘটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ছয় –সাত দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে ভেসে এসে ধুনছেবাড়িয়া চরে আটকে পড়ে বাঘটি। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে স্যাম্পল ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited