শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩১ পিএম, ২০২৫-১০-২১
বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে আটক ২৮ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করে ২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ ছাড়া, নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের অপরাধে আটক ২৮ জনের মধ্যে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং ৯ জনকে ১০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, বাংলাদেশ কোস্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুদ রানা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited