বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ৫৯

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৯ পিএম, ২০২১-০৪-০১

সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৪৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জন।

এদিকে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যার হিসাবেও এটি দ্বিতীয় সর্বোচ্চ। মৃতদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ২৪ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ১০৫ জন।

এর আগে গতকাল বুধবার (৩১ মার্চ) একদিনে সর্বোচ্চ পাঁচ হাজার ৩৫৮ জন শনাক্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। আর গত বছরের ৩০ জুনে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় দেশের ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় পজিটিভ রিপোর্ট এসেছে ছয় হাজার ৪৬৯ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ। তবে গত বছরের ৮ মার্চের পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ১৫ শতাংশ।

এদিকে একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ। এনিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন এবং ষাটোর্র্ধ্ব ৩০ জন।

বিভাগীয় হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহীর দুইজন, খুলনার চারজন, বরিশালের একজন, সিলেটের পাঁচজন এবং রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।

এদিকে দেশে টানা চারদিন পাঁচ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে সোমবার (২৯ মার্চ) পাঁচ হাজার ১৮১ জন, মঙ্গলবার (৩০ মার্চ) পাঁচ হাজার ৪২ জন এবং বুধবার (৩১ মার্চ) পাঁচ হাজার ৩৫৮ জন রোগী শনাক্ত হয়।

দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর