শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০২:১৪ পিএম, ২০২৫-১১-২৩
রাঙামাটি জেলার লংগদু উপজেলার কৃষি ব্যাংকে ব্যাপক কৃষিঋণ ও এসএমই লোন জালিয়াতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুদক রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহামদ ফরহাদ হোসেন। এ সময় সহকারী পরিচালক রাজু আহামেদ, উপ-সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং সহকারী পরিদর্শক মোহাম্মদ আবু ছাদেকসহ এনফোর্সমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার কয়েকশো প্রান্তিক ও হতদরিদ্র কৃষকের জাতীয় পরিচয়পত্র ও দলিলাদি জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে কৃষি ব্যাংক থেকে কোটি টাকারও বেশি ঋণ তুলে নেওয়া হয়েছে। অভিযোগে জানা যায়, কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাসেম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শুক্কুর আলী কৃষি ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এ জালিয়াতির সাথে জড়িত।
অভিযোগে বলা হয়েছে, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডির কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫–৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। অবশিষ্ট টাকা আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা-ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
ভুক্তভোগী কৃষকরা ব্যাংক থেকে ঋণ পরিশোধের নোটিশ পেয়ে জানতে পারেন, তাদের নামে লাভসহ ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ উঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এবং তা দুদকের নজরে আসে।
ভুক্তভোগীদের দাবি, তৎকালীন ব্যাংক ম্যানেজার বিটন চাকমা সরাসরি এই জালিয়াতির সাথে জড়িত। তাঁর নেতৃত্বে বিশ্বস্ত দালালদের মাধ্যমে ভুয়া আইডি কার্ড ও কাগজপত্র তৈরি করে কৃষকলীগ নেতাদের নামে কোটি টাকার ঋণ অনুমোদন ও বিতরণ করা হয় এবং পরবর্তীতে তা ভাগবাটোয়ারা করা হয়।
অভিযান শেষে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট সকল নথিপত্র সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited