শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৩৯ এএম, ২০২১-১২-০২
করোনা সংক্রমণ বেড়ে গেলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।তিনি বলেন, আমরা আশা করি এবং প্রার্থনা করি, আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, এমন পরিস্থিতি যেন না হয়।
কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত আমরা নেব।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুধবার জানিয়েছেন, করোনা বেড়ে গেলে স্কুল বন্ধ করে দেওয়া হবে।
করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সারাদেশে এইএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited