বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় গৃহায়ন অধিদপ্তরের দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, ৩১ বছরে পায়নি দখল

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:১২ পিএম, ২০২৬-০৭-১৮

জাতীয় গৃহায়ন অধিদপ্তরের দুর্নীতির ভেড়াজালে পুর্নবাসন প্লট, ৩১ বছরে পায়নি দখল

সুলতান মাহমুদ :
ঢাকা মিরপুরের সেনপাড়া পর্ব্বত মৌজার সাখাওয়াতের পুর্নবাসনের প্লট নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুর্নীতি,  ৩১ বছরেও বুজিয়ে দেয়নি পুর্নবাসন প্লট। পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনে সহায়তার জন্য ভুক্তভোগীর আবেদন, সাখোয়াতের বৃদ্ধ পিতা হারুন অর রশিদ সংগঠনে আবেদন করেন।
ভুক্তভোগী পরিবার জানায়, গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান বরাবর অনেকগুলি আবেদন দিয়েছে কিন্তু কোন সমধানের রাস্তা বের হয়নি।  পুর্নবাসনের এক প্লট আবার ৪ জনের নামে ব্যবস্থাপত্র দেয় দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তারা। তদন্তের নামে কমিটি দিলে হয়নি কোন তদন্ত, পায়নি দখল পুর্নবাসন প্লট। চলছে বিভিন্ন নাটক।
 আবেদন নীচে তোলে ধরা হল:
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আমার অসুস্থ ছেলে মো:  সাখাওয়াত এর পক্ষে হারুন অর রশিদ আপনার সংগঠনের অফিসে এসে আইনত সহায়তার জন্য এই মর্মে আবেদন করছি যে,আমি নিম্মস্বাক্ষরকারী ১৯৭৮ সালে রুপালী হাউজিং সোসাইটির সদস্য আলী তালুকদার থেকে ঢাকা মিরপুরের সেনপাড়া পর্ব্বতা মৌজার ৪৭৯ নং দাগের ৪ কাঠা জমি খরিদ করে,  আমার নামে তহশিল অফিস থেকে নামজারী করে ঘরবাড়ী করে বসবাস করতেছি। ১৯৯০ সালে একোয়ার গেজেট হওয়ার পর জানতে পারি ১৯৭২/৭৩ সালে উক্ত দাগের জমি একোয়ার হয়েছিল। আমার জমি অধিকরনের কারনে ৬২(৯৮) নং এওয়ার্ডের বিপরীতে ক্ষতিগ্রস্থ তালিকার ৩৫৪ নং ক্রমিক নম্বরের জন্য উক্ত পুর্নবাসন প্লটটি ২৫/০৭/৯৪ ইং তারিখে আমার ছেলে সাখাওয়াতের নামে বরাদ্দ দেওয়া হয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দাবী মত প্লটের সম্পুর্ন মুল্য  চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে তার মুলকপি ৯/১০/৯৪ ইং তারিখে সংশ্লিষ্ট অফিসে জমা দিয়েছি কিন্তু অদ্যবিধি পর্যন্ত পুর্নবাসন প্লট বা কোন আর্থিক ক্ষতিপুরন বুজিয়ে দেয় নাই। ইতিমধ্যে মৌখিকভাবে ও লিখিতভাবে ২৭/০১/৯৬ইং , ০৬/০১/৯৯ইং,  ১৮/০৭/০২ ইং,  ১২/০৪/০৬ ইং,  ১৮/৯২/০৭ ইং,১২/০৯/১২ ইং,  ১৩/০২/১৪ ইং তারিখে দখল বুজিয়ে দেওয়ার জন্য তাগিদ দেই।  গৃহায়ণ  অফিসের ২৪/৯/১৩ইং তারিখে পত্রের মাধ্যমে ৮/১০/১৩ইং তারিখে আমার মূল কাগজ পত্রসহ চেয়ারম্যান  অফিসে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাই। জানতে পারি  ৮নং সেকশনের ৫নং রোডের ১৩নং একই প্লট অন্য তিনজনকেও বরাদ্দ পত্র দেওয়া হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কোন কমকর্তার সময়ে, কাহার যোগসাজশে এই কর্মকাণ্ড হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করলেও সংশ্লিষ্ট অফিসা কোন ব্যবস্থা করে নাই।
তৎকালিন অফিস সহকারী মোঃ আশ্রাফ আমার এই এমপি ১২/৯৩ ফাইল খুলে এবং ২৯/৪/৯৩ইং তারিখে আমার কাগজপত্র দেখানোর জন্য ১৯/৪/৯৩ইং তারিখে পত্র ইস্যু করে,  যাহার স্মারক নং ১২/৯৩/২৪০২ সমস্ত কাগজপত্র পরীক্ষা করে তৎকালিন উপ-কমিশনার নুরুল ইসলাম, সহকারী কমিশনার আঃ সাত্তার, অফিস সহকারী মোঃ আশ্রাফ আমাকে হস্তান্তরিত বরাদ্দপত্র অনুমোদন করে। তৎকালিন ভেসপাচ ক্লার্ক ইস্যু রেজিস্ট্রারে স্মারক নং দিয়ে ইস্যু রেজিস্ট্রারে আমার স্বাক্ষর নিয়ে ২/৩ মাস পরে এই বরাদ্দপত্র আমাকে হস্তান্তর করেন কিন্তু অদ্যবিধি দখল বুজে পাই নাই।
পরিবর্তে অন্য কোথাও আমাকে জমি প্রদান করা সম্ভব না হইলে সেনপাড়া পৰ্ব্বতা মৌজার ৪৭৯ নং দাগের আমার বাড়ীর ৪৫ নং এটি অবমুক্ত করে তাহার বরাদ্দ বাতিল করে আমার জমি হতে গৃহায়ণ কর্তৃপক্ষের দখল প্রত্যাহার করে নিতে বলি।  সংশ্লিষ্ট অফিসের তৎকালিন কর্মচারীদের ষড়যন্ত্রের কারণে তাহা করা হয় নাই। দখলাবিহীন একটি প্লট আমাকে বরাদ্দ দিয়ে ৩১/৩২ বছর যাবত আমাকে হয়রানি করে আসতেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আমার তাগিদ পত্রে ততকালীন প্রতিমন্ত্রী,  এমপিগন সুপারিশ করে স্বাক্ষির করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছে কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ নেয় নাই। আমি এই দুর্নীতিবাজদের পিছনে ঘুরতে ঘুরতে বৃদ্ধ হয়েছি, আমার নগদ অর্থ ক্ষতি, ব্যবসায়ীক ক্ষতি হয়েছে। আমি দুর্নীতিবাজদের বিচার চাই, আমার ক্ষতিপুরন চাই, পুর্নবাসন প্লট দখল বুজিয়ে না দিলে  আমার জমি ফেরত চাই।  আপনি বা আপনার সংগঠন বা আপনার কর্মকর্তারা আমাকে আমার ন্যায্য অধিকার আদায় করার জন্য, সমস্ত  প্রকার আইনত সহায়তা করতে মর্জি হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর