শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৮ পিএম, ২০২৪-০৫-১৬
আজ (১৬ মে ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং) প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৯ পদাতিক ডিভিশন এর শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বিএসপি, এসইউপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তরিকুল ইসলাম, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন হতে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল, ১৪ টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৯ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল ৭টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে নির্বাচিত হন ১৯ পদাতিক ডিভিশন দলের ইউপি সার্জেন্ট মোঃ ফয়সাল আহমেদ, ওএসপি। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ওয়াটার পোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন ১১ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ রাশিবুল হাসান।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited