বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শহরের জলাবদ্ধতা ‘অতীতের চেয়ে উন্নতি হয়েছে’ দাবি চসিক মেয়রের

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:২১ পিএম, ২০২৬-০৫-০৯

শহরের জলাবদ্ধতা ‘অতীতের চেয়ে উন্নতি হয়েছে’ দাবি চসিক মেয়রের

পূর্বের বছরগুলোর তুলনায় বর্তমানে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাৎ হোসেন।
শনিবার (৯ মে) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ‘চট্টগ্রাম নগর জলাবদ্ধতা সংকটের উৎস ও নাগরিক দায়বদ্ধতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
মেয়র বলেন, ২০২৩ বা ২০২৪ সালে বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার এলাকার মানুষ যেভাবে পানির জন্য বন্দি হয়ে পড়েছিল, ২০২৫ সালে সেই পরিস্থিতির উন্নতি হয়েছে এবং মানুষ বের হতে পেরেছে।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বৈশাখ মাসে ৪ থেকে ৫ ঘণ্টা ধরে হওয়া একনাগাড়ে ভারী বৃষ্টিপাত ছিল অভাবনীয়, যা অতীতে সচরাচর দেখা যায়নি।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে লন্ডনের বার্মিংহামের মতো উন্নত শহরেও অতিবৃষ্টিতে পানি জমে যাওয়ার ঘটনা ঘটছে।
সাম্প্রতিক জলাবদ্ধতার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে মেয়র ডা. শাহাদাৎ বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে।
হিজড়া খাল, জামালখান খাল ও রামপুরা খালসহ বিভিন্ন খালে রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য বাঁধ দেওয়া হয়েছিল। সেই বাঁধগুলো সময়মতো না খোলার কারণেই মূলত শহরে পানি জমেছে।
জোয়ারের পানি এবং বৃষ্টির পানি যখন একসাথে হয়, তখন তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।
সেবা সংস্থাগুলোর কাজের স্বচ্ছতা নিয়ে মেয়র বলেন, আমি একজন প্র্যাকটিক্যাল মানুষ। যেদিন আমি দেখব আমি পারছি না, সেদিন নিজেই বিদায় নেব। কিন্তু তার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। 
বর্তমানে নগরের নালা-নর্দমা পরিষ্কারে চসিকের পক্ষ থেকে দুই মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম চলছে বলে জানান মেয়র। তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, স্লুইস গেট ও পাম্পিং স্টেশনগুলোর কাজ শেষ হলে আগামীতে নগরবাসী আরও সুফল পাবেন। চাটগাঁর সন্তান হিসেবে খালের গতি-প্রকৃতি তাঁর চেনা এবং নগরকে জলাবদ্ধতামুক্ত করতে তিনি বদ্ধপরিকর বলেও জানান ডা. শাহাদাৎ হোসেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, যুগ্ম সম্পাদক মিয়ার মো. আরিফ ও চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটনের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আল আমিন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আয়েশা খানম ও বিজিসি ট্রাস্ট ইউনির্ভাসিটির ভিসি ড. মনজুরুল কিবরিয়া। 
আলোচনায় অংশ গ্রহণ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নসরুল কদির, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর পরিকল্পনাবিদ স্থপতি জেরিনা হোসেন, নগর পরিকল্পনাবিদ ইঞ্জি. দেলোয়ার মজুমদার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক ভিসি ও ফোরাম ফর প্ল্যনড চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. সিকান্দর খান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নওয়াজ, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, রাশিয়ান অনারারী কনসালটেন স্থপতি আশিক ইমরান, ঈসা আনসারী, অভিক ওসমান প্রমুখ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর