বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধ এর প্রস্তুতি কাজ সম্পন্ন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪৫ পিএম, ২০২৩-০৩-২৫

জাতীয় স্মৃতিসৌধ এর প্রস্তুতি কাজ সম্পন্ন

আগামীকাল রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। ধোয়ামোছা আর রঙতুলির ছোঁয়ায় অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে স্মৃতিসৌধ ঘিরে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্মৃতিসৌধ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর একে একে মন্ত্রিপরিষদ সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষে শ্রদ্ধা জানাবেন।স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

এরই মধ্যে স্বাধীনতা দিবস ঘিরে স্মৃতিসৌধের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধের ধোয়ামোছা ও রঙতুলির কাজও শেষ হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিকতার ছোঁয়ায়। দিবসটি উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ।মাসব্যাপী চলা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান শুক্রবার জানান, ২৬ মার্চ উদযাপনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, এদিন ভোরে রাস্তার দুপাশে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীসহ নেতাদের স্বাগত জানাবেন।

২৬ মার্চ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ এর আশপাশে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।তিনি বলেন, স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং পুলিশ ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর