শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫২ পিএম, ২০২৫-১১-২৯
আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে শিক্ষকদের নিয়ে এ সম্মেলন শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি এতে উপস্থিত হয়ে শিক্ষা উন্নয়ন, নৈতিক শিক্ষা বিস্তার, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং সমাজ সংস্কারে শিক্ষকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মান, সুরক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষকরা ঐক্যবদ্ধ হলে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ। তিনি শিক্ষকদের বর্তমান চ্যালেঞ্জ, নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষকদের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা না হলে দেশের শিক্ষা কাঠামো মজবুত হবে না। শিক্ষকদের উন্নয়ন ছাড়া একটি দক্ষ ও মানবিক সমাজ গঠন সম্ভব নয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বল দিক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাঠদান নিয়ে নানা দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, শিক্ষকরা জাতির মস্তিষ্ক। তাদের দাবিদাওয়া, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে আমার অঙ্গীকার। এজন্য নীতি-নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার আমির, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল গণি। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে শিক্ষকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শিক্ষকদের হাত ধরেই দেশ সঠিক পথে এগোবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না।এছাড়াও আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলার সাবেক আমির মাষ্টার মনসুর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নাছির উদ্দিন শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার প্রতি গুরুত্ব আরোপ এবং শিক্ষা ব্যবস্থার সমন্বিত সংস্কারের দাবি জানান।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited