শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪৯ পিএম, ২০২৪-০৬-২৯
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা দুর্গাপুরে ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও অনুমোদনহীন কসমেটিক জব্দ করা হয়েছে। এর সর্বমোট বাজারমূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা।
শুক্রবার (২৮ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
এ অভিযানের প্রধান সমন্বয়ক ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এবং অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরও সদস্যরা।
অভিযান সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট, বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনি জব্দ করা হয়। একইসঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন, নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। এর বাজার সর্বমোট বাজার মূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা বলে জানান ম্যাজিস্ট্রেট।
দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামাল পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কলাকান্দায় বৃহস্পতিবার (২৭ জুন) সীমান্তের বউ বাজার, গলাছড়া ও সন্ন্যাসীপাড়া এলাকা থেকে প্রায় ৩৮ লক্ষাধিক টাকার ৫৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এর আগে বুধবার (২৬ জুন) কলমাকান্দার বিভিন্ন সীমান্ত থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ২০ লাখ টাকার ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
কলমাকান্দায় টাস্কফোর্সে অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষে প্রধান সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited