বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে

আ.লীগ নেতার বাবার জানাজায় সালাহউদ্দিন আহমদ

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৫:৫৩ পিএম, ২০২৬-০১-১২

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মতভেদের ঊর্ধ্বে উঠে আমরা যেন সামাজিকভাবে পারস্পরিক ভাই-বন্ধু নাগরিক হিসেবে সবাই বসবাস করতে পারি সেজন্য আমরা সবার সহযোগিতা কামনা করি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে, ইনশাআল্লাহ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়ায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বাবার মাস্টার সিরাজ উদ্দিন আহমদের জানাজায় তিনি এসব কথা বলেন। স্থানীয় মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাজায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জানাযায় আমি বক্তব্য দেই না এবং রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া উচিতও নয়। সবাইকে একদিন বিদায় নিতে হবে এটাই নিয়ম, মরহুমের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের করাইঘোনার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে মাস্টার সিরাজ উদ্দিন আহমদের মৃত্যু হয়। তিনি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জমিদাতা এবং তার বড় ছেলে আলমগীর চৌধুরী বিগত সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। জানাজায় আলমগীর চৌধুরীসহ সাবেক সংসদ সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ, জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশ নেয়। প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমদ বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই আসনে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর