শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৯:০৫ পিএম, ২০২৪-০৯-০৯
আড়িয়াল বিলের দখলমুক্ত করার জন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধার করতে হবে। ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দেন। বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলারও নির্দেশ দেন তিনি।
৯ সেপ্টেম্বর (সোমবার) আড়িয়াল বিল পরিদর্শনে যান পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
এর আগে দুই উপদেষ্টা সকালে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় আইডব্লিউএম এর বিশেষজ্ঞ প্রকৌশলী বিভিন্ন তথ্য উপাত্তের বিশ্লেষনে আরিয়াল বিলের ওপর পরিবেশ , প্রতিবেষ, ভূমি পুনুরুদ্ধার ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ বিষয়ে উপস্থাপনা পাওয়ার পয়েন্টে তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক এস এম মাহবুবুর রহমান, জলাভূমি ও হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান, বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, ঢাকা পানি উন্নয়ন সার্কেল -২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কোহিনূর আলম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited