শিরোনাম
সংবাদদাতা, রাউজান | ০৫:০৫ পিএম, ২০২০-১২-০৮
নতুন এক যাত্রা, সংবর্ধনায় ভাসছে রাউজানের অন্যতম সামাজিক সংঘটন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। গত (৬ই ডিসেম্বর) রবিবার বিকাল ৪টায় রাউজানের সকল সামাজিক সংগঠনের অভিভাবক সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান কর্তৃক আয়োজন করা হয় সেন্ট্রাল বয়েজ অব রাউজানকে সংবর্ধনা অনুষ্টান। গত ১৭ নভেম্বর জয় বাংলা ইয়ুথ জাতীয় এওয়ার্ডে ভূষিত করা হয় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এর জ্যোষ্ট সন্তান ফারাজ করিম চৌধুরী’র নিজ হাতে প্রতিষ্টিত সংগঠন ও মেধা মনণের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এক ভার্চুয়াল কনফারেন্সে এই পুরস্কার ঘোষণা করেন বাংলাদেশ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই জাতীয় পুরস্কার অর্জন করায় এই সংগঠন সংবর্ধনার জোয়ারে ভাসছে।এরই ধারাবাহিকতায় সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান তাদের তালিকাভূক্ত সকল সংগঠনকে নিয়ে সেন্ট্রাল বয়েজকে সংবর্ধিত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন রাউজানের সকল সংগঠনের সম্পাদক ও সদস্যবৃন্দ এবং উপজেলার আরো গন্নমান্য ব্যাক্তিগন।এছাড়াও সেন্ট্রাল বয়েজ অব রাউজান সংঘটনটিকে সংবর্ধনা জানায়, ছাত্র ঐক্য পরিষদ ঢাকা ও অন্যান্য সামজিক সংঘটনগুলো। এক প্রশ্নের উত্তরে সংঘটনটির সভাপতি সাইদুল ইসলাম বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলের প্রতি-জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ডে প্রিয় সংগঠন 'সেন্ট্রাল বয়েজ অব রাউজান' ভূষিত হওয়ার পর থেকেই অনেকে বিভিন্নভাবে আমাদের শুভেচ্ছা এবং ভালবাসা জানিয়েছেন।
বিশেষ করে রাউজান উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম আংকেল। যিনি আমাদের সবসময় সহযোগিতা করেছেন। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি রাউজান পৌরসভা আওয়ামী লীগ,আমার জন্মস্থান হাজী বাচন আলীর পুরাতন বাড়ী, গাউসিয়া কমিটি হাজীপাড়া ইউনিট শাখা, স্বপ্নচূড়া ফাউন্ডেশন, কাপ্তাই, রাউজান ছাত্র ঐক্য পরিষদ, ঢাকা, উত্তর হলদিয়া সমাজ কল্যাণ পরিষদ।
আপনাদের এই সকল আয়োজন আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুলেছে। ইন'শা'আল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাব।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited