শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর | ০৫:০৮ পিএম, ২০২০-১২-০২
দিনাজপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা বিচারক ও আইনজীবিদের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার নির্ভর করছে
আইনজীবীদের উপর। বিচার প্রার্থীদের ন্যায় বিচারের ক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় থাকতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের অনুষ্ঠানের
মধ্য দিয়ে প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
তিনি বলেন, কোন বিচার প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, এ ব্যাপারে আইনজীবিদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ল’ইয়ার্স ক্লাব অসহায় ও দরিদ্র বিচার প্রার্থীদেরকে সহযোগিতা করবে। এটাই আমাদের প্রত্যাশা। দিনাজপুর জেলা ও দায়রা জজ গত মঙ্গলবার দিনাজপুরে ল’ইয়ার্স ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা জজ প্রথম আদালতের এ এস এম তাসকিনুক হক, চীফ
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মোঃ আয়েজ উদ্দীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, পাবলিক প্রসিকিউটর পিপি মোঃ রবিউল ইসলাম, প্রবিণ আইনজীবি এ্যাড. আব্দুল হালিম, এ্যাড, হাসনে ইমাম নয়ন প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাড. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। দিনাজপুরে এই প্রথম ল’ইয়ার্স ক্লাব প্রতিষ্ঠিত হলো। প্রধান অতিথি বলেন, এই ক্লাবের মধ্য দিয়েই বিচারক ও আইনজীবিদের মধ্যে সক্ষতা গড়ে উঠবে। জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা আনুষ্ঠানিক ভাবে ল’ইয়ার্স ক্লাবের উদ্বোধন ঘোষন করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. তোহা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited