বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বায়ু ও পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ২১ লাখ ৯৭ হাজার টাকা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৫৯ পিএম, ২০২৫-০১-১৩

বায়ু ও পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ২১ লাখ ৯৭ হাজার টাকা

বায়ু ও পরিবেশ দূষণ রোধে বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বায়ুদূষণকারী প্রতিষ্ঠান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ঝালকাঠি, ঢাকা ও টাঙ্গাইল জেলায় ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলার মাধ্যমে ১৩ লাখ টাকা জরিমানা আদায় এবং ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে একটি স্টিল/রি-রোলিং মিল থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অভিযানে আগাম কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

সীসা/ব্যাটারি গলন বন্ধে অভিযানে নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৮০ হাজার জরিমানা আদায় এবং ৪টি কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৪ ট্রাক যন্ত্রপাতি জব্দ করা হয়।

কালো ধোঁয়া নির্গমন বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের বিজয়নগরে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের জন্য ঝিগাতলায় ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ঢাকার শ্যামলী এলাকায় বিভিন্ন সুপারশপ ও গোপালগঞ্জে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। আর ১০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর