শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৮:৪১ পিএম, ২০২৫-০৬-১৬
চট্টগ্রামের পাহাড়তলী থানার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজ সোমবার ১৬ জুন সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে ফিরোজশাহ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদ মাগরিব পশ্চিম ফিরোজশাহ্ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার মেজপুত্র শায়েখ আবু নোমান তারেক। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, চিকিৎসক, সংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার মরহুম আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক দীর্ঘ কর্মময় জীবনে সিজেএমসিএল ও ভিক্টোরি জুট প্রোডাক্টসের প্রোডাকশন ম্যানেজার, শিপ ব্রেকিংয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। শিল্প ও বাণিজ্য অঙ্গনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়, সুপরিচিত সম্মানিত ব্যক্তি। তিনি বহুমানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাঁর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন, কানাডিয়ান কাউন্সিল অফ ইমামস এর সেক্রেটারি জেনারেল এবং বিশিষ্ট মনোবিদ শায়েখ আবু নোমান তারেক, ইসলামীক এইড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এটিএম আব্দুল গফুর নাছির এবং দৈনিক আমাদের বাংলার উপসম্পাদক ইঞ্জিনিয়ার আবু ফাতাহ মোহাম্মদ কুতুবউদ্দিন নাজিম, চট্টগ্রাম ইন্টান্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাক্তার এ কিউ এম মুজাহিদুল ইসলাম প্রমুখ।
মরহুমের ইন্তেকালে চট্টগ্রামের রাজনৈতিক, ধর্মীয় ও ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন—এই প্রার্থনা সকলের।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited