শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২৫-১২-২০
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ‘ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি’ পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম, নেত্রকোনা'র ব্যবস্থাপনায় এবং ‘দি ক্যাডেট কোচিং সেন্টার’ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা নাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা ম. কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যাপক অলি উল্লাহ ,আব্বাসিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. মুরশাইন ,হাবিবুর রহমান মাস্টার ,প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম রিপন ও আরিফুল ইসলাম ,সাংবাদিক কামাল হোসাইন, লাভলু পাল চৌধুরী ও হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময় ,সাংবাদিক এ বি চৌধুরী নাদিম, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, "সুশৃঙ্খল ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে ক্যাডেটদের মতো নিয়মতান্ত্রিক জীবনযাপন করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও দেশের কল্যাণে নিবেদিত হতে হবে।" ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরামের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তারা সন্তানদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি ম. কিবরিয়া চৌধুরী হেলিম উত্তীর্ণ ২৯০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited