শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০৯ পিএম, ২০২৫-১২-১০
যশোর ব্যুরো :
নয় বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদে বুধবার (১০ ডিসেম্বর) যশোর শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঘটনাস্থল যশোর সদর উপজেলার পল্লী থেকে আসা কয়েকশ মানুষের ওই মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে মানববন্ধনে মিলিত হয়। এখানে ধর্ষণকারী মুদি দোকানি সোহাগের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন বক্তারা। বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দিচ্ছেন এবং নিয়মিত হুমকি-ধামকি দিচ্ছেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গত ৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টার দিকে শিশুটি সোহাগের দোকান থেকে চকলেট কিনতে গেলে সোহাগ তাকে মুখ চেপে পাশের গোডাউনে নিয়ে ধর্ষণ করে। ৮ ডিসেম্বর সোমবার ঘটনাটি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) শিশুটির পরিবার কোতোয়ালি মডেল থানায় মামলা করে। কিন্তু ঘটনার তিন দিন পরও অভিযুক্ত সোহাগ অধরা রয়েছে। কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, ‘মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’ ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited