বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আগামী মাস থেকে লোডশেডিং কমবে , তেলের দামও সমন্বয় করা হবে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৪০ পিএম, ২০২২-০৮-১৪

আগামী মাস থেকে লোডশেডিং কমবে , তেলের দামও সমন্বয় করা হবে

আগামী মাস থেকে লোডশেডিং কমবে, তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার।
রোববার (১৪ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জ্বালানি দর্শন ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ব বাজার’ শীর্ষক আলোচনা সভায়  বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ৮ হাজার কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। সেজন্য আমরা দাম সমন্বয় করেছি কেবলমাত্র, তেলের দাম বাড়াইনি।

তিনি বলেন, যে পরিস্থিতি যাচ্ছে তাতে আমাদের নিয়মিত সমন্বয় করতে হবে।
বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ভারতের গ্যাস রফতানির পাইপলাইন বন্ধ করা ছাড়া কোনো কাজই তারা করেনি। ১৬ থেকে ১৭ ঘণ্টা বিদ্যুৎ থাকতো না তাদের সময়। তারা একটা ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হয়েছে, সেটা হচ্ছে দুর্নীতি। নাইকো মামলায় তখনকার প্রধানমন্ত্রীর সন্তান তারেক জিয়া জড়িত থাকার কথা বলেছেন অন্য আসামিরা।

কোনো একটা দেশ বর্তমান পরিস্থিতি এককভাবে তৈরি করেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে এটা তৈরি হয়েছে। ভাড়ায়চালিত তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটারই ক্যাপাসিটি চার্জ নেই বলেও দাবি করেছেন তিনি।

জার্মানি ও যুক্তরাজ্য কয়লা বিদ্যুৎকেন্দ্রে ফিরে আসছে উল্লেখ করে তিনি বলেন, সে দেশের পরিবেশবাদীরা চুপ। আমাদের দেশের পরিবেশবাদীরাও কয়লা বিদ্যুৎকেন্দ্র নিয়ে বলেছিলেন- কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে দেশের অর্ধেক মানুষ মারা যাবে। দেশ ধোঁয়ায় ছেয়ে যাবে। পরিস্থিতি যখন খারাপ তখন ধৈর্য্য ধরতে হবে।

ইএমআরডি সচিব মাহবুব হোসাইন বলেন, ৪৬টা কূপ খনন করা হবে ২০২৫ সালের মধ্যে। ভোলার গ্যাস কিভাবে জাতীয় গ্রিডে আনা যায় সেই ভাবনাও আছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম, বিশেষজ্ঞ শামসুল আলমসহ ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশের সদস্যরা।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর