বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সাপে কাটা শিশুকে ওঝার কাছে নিয়ে ৬ ঘণ্টা সময়ক্ষেপণ, পরে হাসপাতালে মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:২২ পিএম, ২০২৬-১০-০৮

সাপে কাটা শিশুকে ওঝার কাছে নিয়ে ৬ ঘণ্টা সময়ক্ষেপণ, পরে হাসপাতালে মৃত্যু

বরুড়া প্রতিনিধি :
কুমিল্লার বরুড়ায় সাপে কাটা এক শিশুকে হাসপাতালে নেওয়ার আগে ওঝা ও কবিরাজের কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় কুসংস্কার ও সাপের কামড়ে প্রচলিত ভুল চিকিৎসা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

নিহত শিশুটির নাম হাসান। সে ডিমডুল দক্ষিণপাড়ার মহিনের ছেলে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয় হাসান। সাপে কাটার পর পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে তাকে গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকসহ বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসার চেষ্টা করা হয়। তবে এতে শিশুটির অবস্থার উন্নতি না হওয়ায় প্রায় ছয় ঘণ্টা পর তাকে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যুগেও সাপে কাটার মতো জরুরি পরিস্থিতিতে অনেকে এখনও ওঝা-কবিরাজের ওপর নির্ভর করছেন। এতে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তার ভাষ্য, শিশুটিকে সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার সুযোগ বেশি পাওয়া যেত।

তিনি আরও জানান, শিশুটির মৃত্যুর পরও এলাকায় কুসংস্কারমূলক নানা কথা ছড়ানো হচ্ছে। কেউ কেউ দাবি করছেন, আগে ডাক্তার না থাকায় ওঝারাই সাপে কাটা রোগী ভালো করতেন। এমনকি এক কবিরাজ শিশুটিকে ঝাড়ফুঁক করার পর তার মায়ের হাত লাগার কারণেই মৃত্যু হয়েছে বলেও মন্তব্য করেছেন বলে স্থানীয়রা জানান।

সবচেয়ে উদ্বেগের বিষয়, শিশুটির মৃত্যুর পরও তাকে নিয়ে আবার কবিরাজের কাছে যাওয়ার ঘটনা দেখা গেছে বলে জানান ওই স্থানীয় ব্যক্তি।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছে, সাপে কাটার পর ঝাড়ফুঁক, ওঝা বা কবিরাজের কাছে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। সাপের কামড়ের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা ও প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম দেওয়াই জীবন রক্ষার গুরুত্বপূর্ণ উপায়। এ বিষয়ে গ্রামাঞ্চলে ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের মতে, কুসংস্কারের কারণে যেন আর কোনো পরিবারের সন্তানকে অকালে হারাতে না হয়, সে জন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

স্থানীয় ওই ব্যক্তি আক্ষেপ করে বলেন, “আমরা এইসব কুসংস্কার থেকে কবে মুক্ত হবো? সঠিক বিষয়টি মানুষকে বোঝাতে গেলেও নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। আমরা কুসংস্কারমুক্ত ও সচেতন সমাজব্যবস্থা চাই।”

রিটেলেড নিউজ

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি ও অস্ত্রসহ আটক:২ 

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি ও অস্ত্রসহ আটক:২ 

আমাদের বাংলা ডেস্ক : : উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইà¦...বিস্তারিত


পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ : ডিসি

পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ : ডিসি

মামুনুর রশিদ সেলিম : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়ন...বিস্তারিত


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজে নানিয়ারচর জোনের সম্প্রীতির বার্তা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজে নানিয়ারচর জোনের সম্প্রীতির বার্তা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিà...বিস্তারিত


রাঙ্গামাটির বরকল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

রাঙ্গামাটির বরকল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন ...বিস্তারিত


নীলফামারীর ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন 

নীলফামারীর ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন 

আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচà¦...বিস্তারিত


সেনবাগে পর্তুগালের প্রিন্স-প্রিন্সেসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

সেনবাগে পর্তুগালের প্রিন্স-প্রিন্সেসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পর্তুগালের প্রিন্স ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর