শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২৩-০২-১২
আসামের নওগাঁয় চার মাত্রার মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সেখানে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চত করেছে। খবর এনডিটিভির।
এনসিএস জানায়, ভারতীয় সময় বিকেল চারটা ১৮ মিনিটের দিকে আসামের ওই এলাকায় ভূমিকম্প হয়। এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, রোববার ভারতীয় সময় চারটা ১৮ মিনিটে আসামের নওগাঁয় চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাছাড়া চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া গেলো। সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক-সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হনে। তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ছয়দিনের মাথায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের কাছাকাছি। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য। এখনো প্রাণপণ উদ্ধারকাজ চালাচ্ছেন তারা।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited