শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১২ পিএম, ২০২৫-১১-১৩
গাইবান্ধা প্রতিনিধি :
সাংবাদিকবান্ধব বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সকালে জেলা প্রশাসক কাচারী বাজারে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে পৌঁছলে তাঁকে সাংবাদিকরা উষ্ণ অভ্যর্থনা জানান। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম, জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাস সুমন, রিয়ন ইসলাম রকি, জোবায়দুর রহমান জুয়েল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, তাঁর কর্মকালে সাংবাদিকদের কাছ থেকে সবসময়ই সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গাইবান্ধার মানুষ যেমন সহজ সরল, তেমনি সাহসী। গাইবান্ধার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুল, ক্রেস্ট প্রদান করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited